ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সংগঠন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে করিমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা উদ্যোক্তা ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: আ: হেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহারিয়া নাহিদ, সাংগঠনক সম্পাদক যুবায়ের আহমাদ, মো: সোহেল মিয়া, মো: বোরহান উদ্দিন প্রমুখ।
শাহ আলমের সভাপতিতে আলোচনা সভা শেষে রাউতি ইউডিসির উদ্যোক্তা মুহাম্মদ মহি উদ্দিন কবীর কে সভাপতি ও দিগদাইড় ইউডিসির উদ্যোক্তা আজহারুল ইসলাম বাপ্পীকে সাধারণ সম্পাদক ও দামিহা ইউডিসির উদ্যোক্তা মুক্তা রানী বর্মন’কে সাংগঠনিক সম্পাদক করে তাড়াইল উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়।
অপরদিকে একই আলোচনা সভা শেষে কাদিরজঙ্গল ইউডিসির উদ্যোক্তা শাহ আলম’কে সভাপতি ও সুতারপাড়া ইউডিসির উদ্যোক্তা মো: সেলিম মিয়া’কে সাধারণ সম্পাদক ও পৌরসভা ডিডিসি’র উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ কে সাংগঠনিক সম্পাদক করে করিমগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
.
উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা গুলো নিয়ে আলোচনা করা হয় এবং সকলের মতামতের ভিত্তিতে এই দুটি উপজেলা কমিটি গঠন করা হয়।