শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় কুলিয়ারচর বাজার ব্যাংক এশিয়া আউটলেটে উপজেলার সকল ইউনিয়নের উদ্যোক্তা ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: আ: হেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ফোরামের উপদেষ্টা আনোয়ারুল কবির খোকন, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ঢাকা বিভাগের সভাপতি ও সরারচর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ আবুল কাসেম, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহারিয়ার নাহিদ, তাড়াইল উপজেলা উদ্যোক্তা ফোরামের সহ-সভাপতি জনাব শাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমেদ, জয়ন্ত বর্মন, সাদিয়া পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে আগামী ৩ (তিন) বছরের জন্য সালুয়া ইউনিয়নের উদ্যোক্তা হেমন্ত কুমার বর্মন’কে সভাপতি, কুলিয়ারচর পৌরসভার উদ্যোক্তা মো: ইমরান খান’কে সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মোছা: শামীমা আক্তার’কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।