বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান, কটিয়াদী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে
কটিয়াদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল আলীম, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: ইমারন পারভেজ, মো: সোহেল রানা, ফিল্ড এসিস্ট্যান্ড মোঃ আবুল কাসেম।

প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) নবীন হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান, গীতাপাঠ করেন সজীব দেবনাথ। খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল খামারী আল-আমিন। প্রদর্শনীতে ৩৮টি স্টলের মাধ্যমে উপজেলার শতাধিক গবাদি পশু ও পাখি প্রদর্শন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, জাতির পিতার সূচীত পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী প্রাণিসম্পদকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বর্তমানে আমাদের দেশ প্রাণিসম্পদে স্বনির্ভর। কটিয়াদী উপজেলায়ও দুধ, ডিম এবং মাংসের উৎপাদন চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে। সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ পূরণে আজকের এই আয়োজন নব নব প্রযুক্তিসমূহ কার্যকর ভূমিকা রাখবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com