বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে পথচারীদের ইফতার করাচ্ছে আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্ট

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
তাড়াইলে পথচারীদের ইফতার করাচ্ছে আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্ট

কিশোরগঞ্জের তাড়াইলে পথচরীদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্ট।

পবিত্র রমজান মাস উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ এবং ধনী-গরীবের বৈষম্য দূর করতে পথচারী ও দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ১লা রমজান থেকেই ইফতারের আয়োজন করেছেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্ট।

শুক্রবার (৩১ মার্চ) ইফতারের আগ মূহুর্তে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের নিজেদের অর্থায়নে তৈরি পূর্ব সাচাইল জামে মসজিদে দেখা যায়, মসজিদের সামনে সামিয়ানা টানিয়ে মনোরম পরিবেশে বিভিন্ন আইটেম সাজিয়ে পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করে রেখেছে আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্ট। প্রতিদিন বিকেল ৪ টা থেকে শুরু হয় স্বেচ্ছাসেবকদের রান্নার আয়োজন। চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এরপর গরম গরম খাবার হাজির করা হয় মসজিদে। তবে তার আগ থেকেই এখানে জড়ো হতে থাকে রিক্সাচালক, ভিক্ষুক, অসহায় মানুষ ও ভ্রাম্যমাণ রোজাদাররা। তাদের কিছু স্বেচ্ছাসেবক প্রতিদিনের বাজার, রান্না থেকে শুরু করে যাবতীয় সকল কাজ সম্পন্ন করে থাকে। খেঁজুর ও শরবতের মাধ্যমে রোজা ভাঙ্গার পর পরিবেশন করা হয় বিভিন্ন রকমের খাবার। তৃপ্তি সহকারে নিন্ম আয়ের অনেক মানুষ এখানে পেটভরে ইফতার করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক পাশে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। সাজিয়ে রাখা আছে ইফতারির প্লেট। প্লেটে রাখা আছে তরমুজ, ছোলা, মুড়ি, খেজুর, জিলাপি। তবে ইফতারের মেন্যুর পরিবর্তন হয়। কখনো দেওয়া হয় বিরিয়ানি বা নানা রকম ফল। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অতিথিদের ভিড়। গেটে দাঁড়ানো একজন স্বেচ্ছাসেবক নির্দেশনা দিয়ে তাদের বসিয়ে দেন লাইন করে। এর পরই শুরু হয় ইফতারির প্লেট বিতরণ।

ইফতারে অংশগ্রহণকারী একাধিক রোজাদারদের সাথে কথা হলে তারা বলেন, এহন জিনিসের যে দাম। কেমনে চলুম। ইফতার না হয় হইল এহানে কিন্তু শেষ রাইতে কী খামু জানি না। তয় আল্লাহ তাগো ভালা করুক যারা আমাদের ইফতার করাচ্ছে। আরেকজন রোজাদার বলেন, প্রথম রমজানে এইহানে ইফতার করছি, তাই আইজকাও আইছি। তাগো ইফতার খুব ভালা। আল্লাহ তাগো ভালো করুক।

কথা হলে স্বেচ্ছাসেবকগণ বলেন, আমাদের কাছে ইফতার করতে আসেন, তাঁরা মূলত ছিন্নমূল এবং খুব নিম্ন আয়ের মানুষ। আমরা খুব যত্নের সাথে তাদের ইফতার পরিবেশন করি।
পথচারীদের জন্য ইফতারের এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব সামির হোসেন সাকী মাহাজন জানান, মানবিক কারনে আমরা ভ্রাম্যমাণ রোজদার, পথচারী ও গরীব মানুষদের মাঝে ইফতারি করানোর ব্যবস্থা করেছি। মহান আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের মাঝে ভেদাভেদ কমানোর জন্যই আমাদের এ আয়োজন। তিনি আরও বলেন, পুরো একটা মাস আমাদের রোজদার ভাইয়েরা এখানে ইফতারিতে শরীক হবেন।

আকতার আছেফা মেমোরিয়াল ট্রাষ্টের পরিচালক সারওয়ার হোসেন লিটন মহাজন  জানান, আমাদের পারিবারের সকলকে নিয়ে গঠিত আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট  এলাকার অসহায় ও দুস্থ্যদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এলাকার অসহায় এবং পথচারীদের মাঝে সারা মাসব্যাপী ইফতারের ব্যাবস্থ্যা করা হয়েছ।তাছাড়া রোজা পরবর্তী অসহায় মানুষদের জন্য আমরা সাধ্যমত ঈদ সামগ্রী ও নতুন কাপড়ের ব্যাবস্থ্যা করে থাকি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com