বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

প্রচন্ড তাপদাহে পুড়ছে তাড়াইলের কৃষকের কপাল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
প্রচন্ড তাপদাহে পুড়ছে তাড়াইলের কৃষকের কপাল

কিশোরগঞ্জের তাড়াইলে সূর্যালোক যেন নুয়ে পড়েছে, সূর্যের তাপের জ্বলসানিতে প্রানীকূল পেরেশান। অপরদিকে তীব্র তাপদাহে খরায় বোরো ধানের জমি ফেটে চৌচির। ভরা বর্ষা মৌসুমেও নেই বৃষ্টির দেখা।

প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে জমি। রোদে পুড়ে বিবর্ণ হয়েছে বোরো ধানের চারা। জমি চাষ, শ্রমিকের মজুরি, তেলের দাম বৃদ্ধি, সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। ফলে ধান উৎপাদনে কৃষকের স্বপ্ন পূরণ হবে সে আশা এখন গুড়েবালি। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার ১০০ হেক্টর জমি এবং আবাদ হয়েছে ১০ হাজার ২৭৫ হেক্টর জমি।

সরেজমিনে শুক্রবার (২৮ এপ্রিল) দেখা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের মাঠে এখন বোরো ধানের জমি সবুজে ভরে গেছে। এবছর নতুন জাতের ধান ব্রি-৮৯, ব্রি-৯২, উফশি-২৯ জাতের ধান রোপন করা হয়েছে। এছাড়াও ব্রি-২৮, ২৯ জাতের ধানও মাঠে দেখা গেছে। বৃষ্টির জন্য কৃষকেরা দিন গুনছেন। আকাশের দিকে তাকিয়ে থাকেন কখন হবে বৃষ্টি। পানির অভাবে অধিকাংশ ধানক্ষেত ফেটে চৌচির। বৈশাখের কাঠফাঁটা তপ্ত রোদে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টির দিকে চেয়ে আছে মানুষসহ প্রাণীকুল।

গুটি কয়েকজন কৃষক সেলু মেশিনের সাহায্যে খেতে পানি দিচ্ছেন। কিন্তু জমিতে পানি দেওয়ার সাথে সাথেই আবার জমি শুকিয়ে যাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এখন পানি দেয়া নিয়েও দুশ্চিন্তায় কৃষক। এতে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান, ফজলুর রহমান, হাদিছ মিয়া এবং সহিলাটি গ্রামের কৃষক সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, নুরুজ্জামান সহ অনেকেই জানান, এ বছর বৃষ্টি না হওয়ায় সেলু মেশিন ও বৈদ্যুতিক মোটর চালিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে। এতে তাদের বাড়তি খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তবে যেসব স্থানে বৈদ্যুতিক মোটর আছে সেসব স্থানে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। বাধ্য হয়েই সেলু মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুল আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বড় ধরনের ঝড়, বৃষ্টি অথবা শিলাবৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। কাজেই কৃষক সঠিক সময় ফসল কেটে ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি।

তিনি আরো বলেন, চলতি মৌসুমে তুলনামূলক কম বৃষ্টি হওয়ায় তাপদাহ মোকাবেলা করে বোরো চাষ করার বিষয়ে কৃষকদের সম্পূরক সেচের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com