কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের অভিযানে ৪শ’ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) দুপুরের দিকে উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ভেরণতলা গ্রাম সংলগ্ন সুতী নদী থেকে নিষিদ্ধ ৪শ মিটার রিং জাল (যা স্থানীয় ভাসায় চায়না জাল হিসেবে পরিচিত) আটক করা হয়। অবৈধ আটককৃত জালের মালিকানা না পাওয়ায় উদ্ধারকৃত জাল উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর নির্দেশে উপজেলা পরিষদ চত্বরের বালুর মাঠে মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের তত্বাবধানে উদ্ধারকৃত জাল আগুনে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত জানান, বাংলাদেশ সরকারের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরও জানান, দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণে সকল প্রকার নিষিদ্ধ জাল নিধনে এই অভিযান অব্যাহত থাকবে।