বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুরআনের হাফেজ নিহত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
তাড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুরআনের হাফেজ নিহত 
কিশোরগঞ্জের তাড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নকিবুল হাসান খান (১৬) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (৪ জুন) বেলা ২ টার দিকে তাড়াইল-নীলগঞ্জ সড়কের উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোরআনে হাফেজ নকিবুল হাসান খান উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামের আনোয়ার খানের ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষপাড়া মোড়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। আশপাশের লোকজন উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কতিপয় ব্যক্তি মৃত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। মাথায় বড় ধরনের আঘাতে প্রচুর রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার আগেই ওই ব্যাক্তি মারা যায়।
খবর পেয়ে তাড়াইল থানার এসআই সোলাইমানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ট্রেস করে প্রযুক্তির মাধ্যমে মালিক সনাক্ত করে মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নকিবুল হাসান খানের মরদেহটি পারিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com