বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

ইশা ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
ইশা ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আরিয়ান আহমেদ রাহাত, সহ-সভাপতি মিজানুর রহমান এবং সাধারন সম্পাদক হিসেবে কাউসার আহমাদ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, তাড়াইল উপজেলা সদর বাজার ট্রলার ঘাট রোডের দলীয় কার্যালয়ে শনিবার (১৭ জুন) বিকেল ৩ টায় ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর আহমাদ। এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রউফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ তার বক্তব্যে বলেন, জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন বাস্তবায়নে আমাদের সচেষ্ট হতে হবে
প্রধান বক্তা জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর আহমাদ তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচী। সেগুলো হল, ইলম ও তারবিয়াত (জ্ঞানার্জন ও প্রশিক্ষণ), আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি), তাবলীগ (দাওয়াত), তানজীম (সংগঠন) এবং ইনকিলাব (বিপ্লব)। উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অতিদ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com