বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে প্রশাসনের অভিযানে ১ লাখ টাকার চায়না জাল ধ্বংস  

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রশাসনের অভিযানে ২ হাজার মিটার চায়না জাল ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের অভিযানে ২হাজার মিটার প্রায় ১লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টায় উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে এবং তাড়াইল থানা এসআই কবির ও সঙ্গীয় ফোর্সসহ তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটি ফায়ার সার্ভিসের পিছন দিক থেকে নিষিদ্ধ ২ হাজার মিটার রিং জাল (যা স্থানীয় ভাসায় চায়না জাল হিসেবে পরিচিত) আটক করা হয়। অবৈধ আটককৃত জালের মালিকানা না পাওয়ায় উদ্ধারকৃত জাল উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর নির্দেশে উপজেলা পরিষদ চত্বরের বালুর মাঠে মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের তত্বাবধানে উদ্ধারকৃত জাল আগুনে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত জানান, বাংলাদেশ সরকারের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরও জানান, দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণে সকল প্রকার নিষিদ্ধ জাল নিধনে এই অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com