বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলের কামাররা ঈদকে সামনে রেখে  ব্যস্ত সময় কাটাচ্ছেন

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
তাড়াইলের কামাররা ঈদকে সামনে রেখে  ব্যস্ত সময় কাটাচ্ছেন

পুড়ছে কয়লা ও জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন গোশত কাটার বিভিন্ন সরঞ্জাম। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের এলএসডি রোড এখন লোহা হাতুড়ির টুং-টাং শব্দে মুখরিত। হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে কাজের উপযুক্ত সামগ্রী, দা, বটি, চাকু, কুড়াল, ছুরি, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি।

রবিবার (২৫জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, পবিত্র ঈদুল আজহার (কোরবানি) ঈদকে সামনে রেখে তাড়াইল উপজেলা সদর বাজার, জাওয়ার বাজার, পুরুড়া বাজার সহ প্রায় সকল হাট-বাজারেই ব্যস্ত সময় পাড় করছেন কামার পল্লীর শ্রমিকরা। সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানির ঈদের এ সময়টাতে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা। উপজেলা সদর বাজার এলএসডি রোডে রয়েছে খোকন রায়, দীপক রায় কর্মকারের কামারের দোকান। এখানে তৈরি হচ্ছে কোরবানিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।  শান দেয়া হচ্ছে লোহার তৈরি পুরাতন সরঞ্জামও। আবার তৈরিকৃত এসব লোহার পণ্য বিক্রির জন্য নিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। অন্যদিকে বাড়ি ঘরে পড়ে থাকা দীর্ঘদিনের পরিত্যক্ত (ভোতা) দা, ছুরি, বটি কোরবানির ঈদ উপলক্ষে সান দিতে মানুষ নিয়ে আসছে কামারের দোকানে। 

উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকান গুলোতে ছুরি, বঁটি, চাপাতি বিক্রি হচ্ছে। প্রতি পিছ চাকু ১৮০ থেকে ২০০ টাকা, দা ৬০০-২০০ টাকা, ৪০০ টাকা কেজি দরে চাপাতি, জবাই ছুরি ৫০০ থেকে ১ হাজার টাকা, এবং বটি ৩০০-৬০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে দোকানিরা। এছাড়াও পুরনো সকল যন্ত্রপাতি শান দিতে গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

বর্তমান অধুনিক যন্ত্রপাতির প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে তাদের বেচাকেনা। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ঈদের ডামাডোল।সারা দিন কঠোর পরিশ্রম করলেও তাদের মুখে নেই কোনো উচ্ছ্বাস, নেই প্রাণভরা হাসি। তারপরও আসন্ন কোরবানির ঈদের কথা মাথায় রেখে নতুন আশায় বুক বেঁধে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। দোকানের জ্বলন্ত আগুনের তাপে শরীর থেকে ঝরছে অবিরাম ঘাম। চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ। তবু থেমে নেই তারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের কাজের ব্যস্ততা।

উপজেলার সদর বাজার এলএসডি রোডের দেবন্দ্র কর্মকার, ধীরেন্দ্র কর্মকার জানান, প্রতি বছর কোরবানির ঈদের আগে এক সপ্তাহ ভালো বেচাকেনা হয়। তারা আরো জানান, প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সঙ্কটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলেও জানান কর্মকার অন্যান্য শিল্পীরা। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com