বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে কাঁচামরিচ ৫০০, আদার কেজি ৪০০ টাকা

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
তাড়াইলে কাঁচামরিচ ৫০০, আদার কেজি ৪০০ টাকা
ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতি কেজি কাঁচামরিচ ৫০০ এবং  আদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে।
বুধবার (২৮ জুন) তাড়াইল উপজেলা সদর বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি কাঁচামালের দোকানে প্রতি কেজি কাঁচামরিচ ৫০০ এবং আদা ৪০০ টাকা দরে বিক্রি করছে। 
এ ব্যাপারে কাঁচামাল ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, কাঁচামালের সরবরাহ কম থাকায় মরিচের দাম একটু বেশি। ক্রেতা মুকুট রঞ্জন দাস জানান, গতকাল মঙ্গলবার বাজার থেকে কাঁচামরিচ ৩৩০ টাকা দরে ক্রয় করেছি। দোকানদাররা কাঁচামরিচসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি করে বিক্রি করছে। এছাড়া প্রতিটি মুদি দোকানে প্রতি কেজি আদা বিক্রি করছে ৪০০ টাকা করে। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা ধরে, রসুনের কেজি ১৬০ টাকা ও চিনি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করছেন।
.
সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় এ ব্যাপারে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com