কিশোরগঞ্জের তাড়াইলে বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে উত্তেজনাকর একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২ গোলে বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
বাংলাদেশ গণতন্ত্রী পার্টি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধুবাবু’র স্মরণে ২য় ফুটবল প্রীতি ম্যাচ শনিবার (১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের শামুকজানী গ্রাম খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ২গোলে বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
অবিবাহিতরা ফুটবল মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। দল দুটির খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্রীড়া প্রেমিরা জড়ো হন। টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ২-০ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
বাংলাদেশ গণতন্ত্রী পার্টি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধুবাবু’র ছোট ছেলে ও খেলার আয়োজক অসীম ভৌমিক বলেন, আমার বাবার স্মরণে এলাকার তরুণদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে দু’বছর ধরে ফুটবল খেলাটির আয়োজন করে আসছি। তিনি বলেন, প্রতি বছর এ খেলাটি চলমান থাকবে।