বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

প্রিয়ভূমি তাড়াইল এর উদ্যোগে দুস্থ্যদের মাঝে গোশত বিতরণ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
প্রিয়ভূমি তাড়াইল এর উদ্যোগে দুস্থ্যদের মাঝে গোশত বিতরণ 
কিশোরগঞ্জের তাড়াইলে সেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয়ভূমি তাড়াইল’ এর উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ্যদের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০জুন) সকাল ১০টায় উপজেলার প্রিয়ভূমি তাড়াইল নামে একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্লের নিজস্ব কার্যালয়ে উপজেলার সাতটি ইউনিয়নের ১২৫ টি গ্রামের অসহায় চারশত পরিবারের মাঝে তিনটি গরুর গোশত বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এনটিভির বার্তা সম্পাদক তাজুল ইসলাম সীমান্ত খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম, অর্থ-সম্পদক নূর-উদ্দিন রেনু ও ফখরুদ্দিন আহমাদ, ওয়াসিম আকন্দ সোহাগ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সানাউল হক বাবুল (সিআইপি), শাহাব উদ্দিন ভূঁইয়া , হাবিবুর রহমান, আল-আমিন খান, আবুল কালাম, ফরহাদ হাসান, আবদুুল্লাহ আল মামুন, ওমর ফারুক সহ প্রিয়ভূমি তাড়াইলের সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি সীমান্ত খোকন জানান, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই নীতিবাক্য ধারন করে মানুষের কল্যাণে এগিয়ে এসে এক দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয়ভূমি তাড়াইল’। মানুষের কল্যাণে গোশত বিতরণ ছাড়াও এলাকার পিছিয়েপড়া মানুষদের সহযোগীতা করার নিজস্ব অর্থায়নে ‘প্রিয়ভূমি তাড়াইল’ কাজ করে যাচ্ছে। আমাদের এই মানবিক কাজ ধারাবাহিকভাবে সবসময় চলমান থাকবে। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে সমাজের পিছিয়ে পড়া অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে এ সংগঠনটি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ঈদের ২য় দিনে গরীব অসহায় মানুষের জন্য কুরবানি আয়োজন করে ‘প্রিয়ভূমি তাড়াইল’ স্বেচ্ছাসেবী সংগঠন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com