বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

করিমগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
করিমগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ
কিশোরগঞ্জের তাড়াইল ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন (ইউসেট) এর একযুগ পূর্তি উপলক্ষ্যে এসএসসি’তে এ প্লাস ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৬০জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও বই প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব তাড়াইল (ইউসেট)  এর সভাপতি আবু মুহাম্মাদ শরীফ এর সভাপতিত্বে ও করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্হাপনা বিষয়ক প্রভাষক ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব তাড়াইল’ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনের সাংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জয়নাল আবেদীন টিটো, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলী, বিশিষ্ট শিল্পপতি ও এবি ফ্যাশনের কর্ণধার সানাউল হক বাবুল (সিআাইপি)।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যাক্ষ ফারুক উদ্দীন আহমেদ, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মুকুট রঞ্জন দাস প্রমূখ।  

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজের মধ্যে দেশপ্রেম থাকলে দেশের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করা যায়। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, তোমাদের জ্ঞান শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের বই পড়তে হবে। জীবনে ব্যর্থতা আসতে পারে। সব কাজে সফলতা আসবে এমন নয়। এজন্য দমে যাওয়ার কোনো সুযোগ নেই। সবার মাঝে অমিত সম্ভাবনা রয়েছে। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, জীবনের যে কোনো পর্যায়ে সাফল্য আসতে পারে।আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা সফল হতে চাই। আমরা অন্যের কাছে অনুপ্রেরণা হবো, যাতে অন্যরা আমাদের দেখে শিখতে পারে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com