বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর কিশোরগঞ্জের তাড়াইলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা জাওয়ার ইউনিয়ন একাদশ বনাম তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন একাদশ ১-০গোলে জয় লাভ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, উপজেলা নির্বাহী অফিসের নাজির শাহ আলম, তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস সহ এলাকার ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গ।
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি দল অংশ গ্রহণ করেছিল। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন একাদশ উপজেলায় জয় লাভ করে এখন জেলায় অংশগ্রহন করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর অত্র উপজেলাতে অনুষ্ঠিত হওয়া খেলাটির শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক দায়িত্বে ছিলেন, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান সজল।