বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে নারীর রহস্যজনক মৃত্যু  

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
তাড়াইলে নারীর রহস্যজনক মৃত্যু  

কিশোরগঞ্জের তাড়াইলে তিন সন্তানের জননী রেখা আক্তার (৪৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) রাত ৮টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটি (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

সহিলাটি দক্ষিণ পাড়া গ্রামের আবদুল খালেক, আইনুল ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম এবং তাড়াইল থানা সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সোমবার বিকেল থেকে মৃত গোলাপ মিয়ার স্ত্রী রেখা আক্তারের কোনো খোঁজ-খবর ও সাড়া-শব্দ না পাওয়ায় রাত ৮টায় স্বামীর বড় ভাই আবদুল খালেকের পরিত্যাক্ত ঘরে তার খোঁজ পাওয়া যায়।

বাড়ির লোকজন রেখা আক্তারকে বাঁশের আয়ার সাথে গলায় দড়ি লাগানো এবং হাঁটু পর্যন্ত পা দুটি মাঠিতে লেগে আছে দেখতে পেয়ে থানায় খবর পাঠায়। খবর পেয়ে তাড়াইল থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৯টায় লাশ থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশের প্রাথমিক ছুরতহাল করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com