‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন
স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোববার (১৭ জুুলাই) সকালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে ডা. আলমাস হোসাইন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের বাড়ির খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপন করার আহ্বান জানান। একইসাথে তিনি অপ্রয়োজনীয়ভাবে গাছ না লাগিয়ে পরিকল্পনামাফিক গাছ লাগানোর পরামর্শ দেন এবং বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান।