কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ অভিযান চালিয়ে চুুুুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
তাড়াইল থানার এসআই কাজী মো. রবিউল হক সোহেল এর নেতৃত্বে এএসআই আলী হোসেন, এএসআই নুরুল ইসলাম সহ পুলিশের একটি দল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর হালুয়াপাড়া গ্রামের জনৈক রুবেল মিয়ার বসত ঘরের পিছনের বিলের পানি থেকে মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টায় মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দুপুর সাড়ে ১২টায় মোটরসাইকেলটি মালিক আবদুল বাতেন এর কাছে হস্তান্তর করে।
ভুক্তভোগী আবদুল বাতেন জানান, আমার চুরি হওয়া মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে শুনে ভালো লাগছে। আমি জানতাম পুলিশ চেষ্টা করলে আমার মোটরসাইকেলটি উদ্ধার করতে পারবে। আর সেটাই হয়েছে।