বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জে নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রির অভিযোগে জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রির অভিযোগে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইলহাম অটো রাইস মিল লিমিটেডের নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় নকল মোড়ক নষ্ট ও নকল মোড়কের চাল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে কটিয়াদীর মানিকখালি রোডে নয়ন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এসব জরিমানা করে কটিয়াদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র, কটিয়াদী মানিকখালি রোডে নয়ন ট্রেডার্স ইলহাম অটো রাইস মিল লিমিটেড নামে একটি ব্র্যান্ডের চালের মোড়ক ব্যবহার করে অন্য চাল বিক্রি করে। এজন্য ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং ভোক্তাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে আমরা ওই দোকানে অভিযান চালিয়ে ওই ব্রান্ডের কিছু নকল বস্তা চাল পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা ও নকল মোড়ক নষ্ট করার নির্দেশ দেয়া হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইলহাম অটো রাইস মিল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার দেবাশীষ মৈত্র জানান, কিছুদিন ধরে আমাদের রাইস মিলের নকল মোড়ক ব্যবহার করে চাল বিক্রি করে আসছে কটিয়াদীর নয়ন ট্রেডার্স। এমন অভিযোগ পেয়ে বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে জানাই । পরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নয়ন ট্রেডার্সের গোডাউনে গিয়ে নকল মোড়কের কিছু বস্তা পায় এবং ৮ হাজার টাকা জরিমানা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com