বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে ১লাখ ১৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
তাড়াইলে ১লাখ ১৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
কিশোরগঞ্জের তাড়াইলে সুনাই বিল হাওড়ে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ  অভিযান চালিয়ে ৭ হাজার ৬শ’ মিটার (১লাখ ১৫ হাজার টাকার) অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ধলা ইউনিয়নের সুনাই বিল তৎসংলগ্ন প্লাবিত এলাকায় ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে এসআই গোলাম কবির ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৮টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে উপজেলা বালুর মাঠে নিয়ে আসা হয়। পরে রাত ৮টায় মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com