দূর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখা বিদ্যালয়ের সততা স্টোরে অর্থ অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১ টায় দূর্নীতি দমন কমিশন তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে সহিলাটি উচ্চ বিদ্যালয়ের ৫টি সততা স্টোরে ১০হাজার টাকা করে অর্থ অনুদান এবং ১১জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।
উপজেলার সহিলাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক রবীন্দ্র সরকারের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা সহকারী উপ পরিচালক এবং উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মনোরঞ্জন তালুকদার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।