বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী কিশোরগঞ্জের শিল্পকলা একাডেমিতে পালিত হয়েছে।
শনিবার (২২জুলাই) বিকেল ৩টা জেলা সদর আখরা বাজারস্থ শিল্পকলা একাডেমিতে দলটির জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মাওলানা নোমান আহমাদ, ইসলামী  যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, সাবেক সভাপতি মাওলানা মু’তাসিম বিল্লাহ মুত্তাকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতী কফিল উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবদুল আউয়াল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মুসা খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ।
.
প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, পৃথিবীতে যতগুলো বৃহৎ আন্দোলন হয়েছে সেগুলোতে যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি সময় ছিল যখন মুরুব্বিরা ইসলামের বিরোধীতা করতো কিন্তু যুবকরা তখন ইসলামের পক্ষে কাজ করতো। তাই মহানবী হযরত মুহাম্মাদ সা. যুবকদের জন্য দোয়া করেছেন, যুবকদের সঙ্গে মহানবী (সা.) এর সেই দোয়া এখনো আছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com