বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তাড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তাড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে ২৪ থেকে ৩০ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিক ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় এর তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের খবর এর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, কার্যকরী সদস্য আলী হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক দেশের খবর ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক আজকের সংবাদ এর উপজেলা প্রতিনিধি মাহবুবর রহমান রানা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
.
মতবিনিময় সভায় ৭দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা। মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com