বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে মানষিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য 

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
তাড়াইলে মানষিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য 
কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন টেলিকম ব্যাবসায়ী আনোয়ার হোসেন। বাড়ির পাশেই গর্ভবতী এক নারীর গোঙ্গানীর আওয়াজ পেয়ে থমকে যান।আশেপাশের লোকজনকে ডেকে ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। তখন প্রসব যন্ত্রণায় কাতর ওই নারী। উপায়ন্তর না দেখে পার্শ্ববর্তী পুরুড়া বাজার থেকে গ্রাম্য চিকিৎসক নিয়ে আসেন আনোয়ার হোসেন। নরমাল ডেলিভারির মাধ্যমে রাত ১টা বেজে ৪৫ মিনিটের দিকে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।
আনোয়ার হোসেন জানান, পুরুড়া বাজারের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও ছেলে সৃুস্থ্য আছে এবং নিজের বাড়িতেই রেখে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, ওই নারী নিজের নাম ও ঠিকানা বলতে পারছেনা। এলাকায় কখনও ওই নারীকে কেউ দেখেনি। আবোল তাবোল ও অসংলগ্ন কথাবার্তা বলছে। তবে আচরণ মারমুখী নয়। তিনি বলেন, আমার বাড়িতে বেশিদিন রাখতে অসুবিধা হবে বিধায় এলাকার ইউপি সদস্যকে অবহিত করেছি।
রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক জানান, আমি সোমবার (২৪জুলাই) বিকালে ঘটনাটি জানতে পেরেছি। আমি সন্ধ্যায় ওই নারীকে দেখতে যাবো।
এ ব্যাপারে সোমবার (২৪জুলাই) বিকাল ৫টার দিকে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান, ঘটনাটি আমার জানা নাই। বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। আপনার নিকট থেকেই প্রথম শুনলাম। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com