বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র‌্যালি, শুভ উদ্ভোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুুুকুরে পোনা মাছ অবমুক্ত করণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।   
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন মৎস্য চাষী।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণা করছে। আজকে আমাদের র‌্যালি অনুষ্ঠিত হলো। বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী র‌্যালিতে উপস্থিত ছিলেন। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আপনারা পুকুর, খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’
আলোচনা শেষে সফল তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। তিনজন মৎস্য চাষী হলেন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন ভুঁইয়া, রাউতি ইউনিয়নের কোনাভাওয়াল গ্রামের মৎস্য চাষী নাজমুল হাসান খান ও তাড়াইল-সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মাজেদুল হক খান পীযূষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com