বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
তাড়াইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখা কার্যালয়ের সামনে (২৭ জুলাই) বিকেল ৪টায় বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দীন ফয়সাল।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন। প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। উক্ত আলোচনা সভায় উপজেলার সাতটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও সভাপতি এবং আ’লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্হিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com