বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে এমপি চুন্নু’র নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা পাকা করণের কাজ শুরু  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
তাড়াইলে এমপি চুন্নু'র নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা পাকা করণের কাজ শুরু  

জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু’র নিজস্ব অর্থায়নে তাড়াইলে ১১শ’ মিটার কাঁচা রাস্তা পাকা করণের কাজ শুরু হয়েছে।

তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কার্তিক খিলা ও আকুবপুর গ্রামের ১১শ’ মিটার কাঁচা রাস্তাটি পরিদর্শন করেছেন। 

জানা যায়, কাঁচা রাস্তা হওয়ায় বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। রাস্তাটি কার্তিকখিলা চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে আকুবপুর গ্রামের শেষ পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে। দুই গ্রামের যাতায়াতের কাঁচা রাস্তাটি পাকাকরণের মাধ্যমে প্রায় ৫শ’ পরিবারের যাতায়াতের কষ্ট লাঘব হবে।

উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কার্তিকখিলা গ্রামের আবদুল গণি ভুঁইয়া এবং আকুবপুর গ্রামের পল্লী চিকিৎসক নাসির উদ্দীন বলেন, এমপি মুজিবুল হক চুন্নু এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীনের কাছে আমরা ঋণী। আমরা দুই গ্রামের ৫শ’ পরিবার খুবই আনন্দিত। এতে আমাদের চলাচলের কষ্ট অনেকাংশে দূর হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কার্তিক খিলা ও আকুপুর গ্রামের রাস্তা পাকাকরণের অগ্রযাত্রার কাজ শুরুহয়েছে। প্রাথমিকভাবে রাস্তাটি ৬ ফিট চওড়া ও ১১শ’ মিটার দৈর্ঘ্য করার উদ্যোগ নেয়া হয়। আজ এলাকাবাসীর দাবিতে আমি ২ ফিট বৃদ্ধি করে ৮ ফিট করার ঘোষণা দিলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com