কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে জাতীয় পার্টি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায়। তাই বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও প্রয়াত দলিল লেখকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ভেন্ডার ও দলিল লেখক নাজমুল হক আকন্দের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মুকুল। মানপত্র পাঠ করেন, উদীয়মান দলীল লেখক হুমায়ুন কবির উজ্জ্বল। উপজেলা সাবরেজিস্টার অফিস চত্বরে
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, জেলা সাবরেজিস্টার শফিকুল ইসলাম, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন মানিক, তাড়াইল সাবরেজিস্টার সুজন বিশ্বাস।
অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, দলিল লেখক ও ভেন্ডার শাহ আলম ছিদ্দীকি প্রমুখ। উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এমপি মুজিবুল হক চুন্নু’র রাজনৈতিক সমন্বয়ক আমিরুল ইসলাম খান বাবলু, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম।
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু তাড়াইল উপজেলার প্রয়াত দলিল লেখকদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা সাবরেজিস্টার অফিস দলিল লেখকদের আশ্বস্ত করে বলেন, উপজেলা সাবরেজিস্টার কার্যালয়কে চার তলা ভবনে রূপান্তরিত করা হবে।