বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৬টি গৃহহীণ পরিবার

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৬টি গৃহহীণ পরিবার
কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৬ টি গৃহহীন পরিবার। মঙ্গলবার (৮আগষ্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালিব, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান, বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই ৪৬টি পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে তাড়াইল উপজেলায় ৪৬টি ঘর উপকারভোগীদের নিকট ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন চতুর্থ পর্যায়ের ২য় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে তাড়াইল উপজেলায় জমিসহ পাকাঘর পাবেন ৪৬ টি পরিবার। এর মধ্যে তালজাঙ্গা ইউনিয়নে ১৫টি, দামিহা ইউনিয়নে ১৪টি, তাড়াইল-সাচাইল ইউনিয়নে ১৪টি, রাউতি ইউনিয়নে ২টি এবং জাওয়ার ইউনিয়নে ১টি সহ মোট ৪৬টি অসহায় ভূমিহীন পরিবারের মধ্যে ২শতাংশ ভূমিসহ ঘর দেয়া হচ্ছে।
.
ইতিমধ্যে নির্মানাধীন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে নির্মিত ঘরের চাবি, জমির কবুলিয়ত-দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। উল্লেখ্য: প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে শতভাগ উন্নত মানের উপকরণ ব্যবহার করে আধুনিক ও দর্শনীয় গৃহ নির্মাণ, উপকারীদের সুবিধার জন্য প্রতিটি ঘরের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে এবং চলাচলের জন্য সুপ্রশস্ত রাস্তা বিদ্যুত ও সুপেয় পানির ব্যাবস্থা করা হয়েছে।
.
ইতিমধ্যে সরকারের বিভিন্ন কাজের সঠিক বাস্তবায়নের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com