কিশোরগঞ্জের তাড়াইলে ভূমিহীন ও গৃহহীন ৪৬টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য সরকারিভাবে আরও ৪৬টি ঘর নির্মাণ করে দেয়া হয়।
বুধবার (৯ আগষ্ট) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন পরিবারের হাতে এ দলিল ও ঘরের চাবি তুলে দেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালিব, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান, ২শতাংশ ভূমিসহ ইতিমধ্যে নির্মানাধীন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে নির্মিত ঘরের চাবি, জমির কবুলিয়ত-দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। জমিসহ পাকাঘর পেয়েছেন তালজাঙ্গা ইউনিয়নের ১৫টি পরিবার, দামিহা ইউনিয়নের ১৪টি পরিবার, তাড়াইল-সাচাইল ইউনিয়নের ১৪টি পরিবার, রাউতি ইউনিয়নে ২টি এবং জাওয়ার ইউনিয়নে ১টি পরিবার।