বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে ডেঙ্গুর প্রাদুর্ভাব, প্রয়োজন জনসচেতনা

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
তাড়াইলে ডেঙ্গুর প্রাদুর্ভাব, প্রয়োজন জনসচেতনা
কিশোরগঞ্জের তাড়াইলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জুন-জুলাই মাস জুড়ে ঢাকাসহ কয়েকটি অঞ্চলে মহামারি থাকলেও তাড়াইল উপজেলা ছিল নিয়ন্ত্রণে। কিন্তু চলতি আগষ্ট মাসে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও উপজেলার ৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নেই কোনো আলাদা ওয়ার্ড।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জুলাইয়ের ১ তারিখ থেকে আগষ্টের ১২ তারিখ পর্যন্ত ১০৭ জনের ডেঙ্গুর টেষ্ট করা হয়েছে। পজেটিভ ৬ জন এবং নেগেটিভ ১০১ জন। 
সরজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে রোগী, স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সবকটি রোগীই রাজধানী ঢাকাসহ অন্যন্যা অঞ্চল থেকে আক্রান্ত হয়ে এসেছে। তারা বলছেন উপজেলাতে এখনও পর্যন্ত এডিস মশার বংশবিস্তার তুলনামূলক কম। তবে উপজেলায় এডিস মশার আংশিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ যদি এখনি এর কার্যত পদক্ষেপ না নেয় তবে এডিসের বিচরণ বাড়বে খুব দ্রুত বলে মনে করছেন তারা। বেশিরভাগ রোগীরাই বলছে তাদের ভোগান্তির একটি বড় বিষয় পরিক্ষা-নিরিক্ষা। সরকারি হাসপাতালে করাতে পারছেন না ডেঙ্গু শনাক্তের প্রয়োজনীয় সকল পরিক্ষাদি।
দুপুর ১ টার মধ্যে বন্ধ হয়ে যায় হাসপাতালের প্যাথলজিক্যাল ডিপার্টমেন্ট। সেইসঙ্গে যারা হাসপাতালে পরিক্ষা করাচ্ছে তারাও রিপোর্ট পাচ্ছে একদিন পর। ফলে একরকম বাধ্য হয়েই রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ডায়াগণস্টিকগুলোতে। এদিকে রোগিরা যখন পরিক্ষা-নিরিক্ষার জন্য প্রাইভেট ডায়াগনষ্টিকের স্বরণাপন্ন হচ্ছেন তখন তাদের গুনতে হচ্ছে বেশি টাকা। ডায়াগনষ্টিকগুলোও তাদের খেয়াল খুশিমত পরিক্ষার মূল্য বসাচ্ছে। ফলে রোগীরা পড়ছে ভোগান্তিতে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় উপজেলার সাতটি ইউনিয়নে দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি। জোড়ালো কার্যক্রম গ্রহণের দাবি জানান সচেতন মহল। 
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন জানান, হাসপাতালের পক্ষ থেকে মশক নিদন স্প্রে ছিটানোসহ সচেতনতামুলক নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যার অনেকগুলোই ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে নতুন কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, তাড়াইলে এডিস মশার প্রাদুর্ভাব তেমন নেই, যারা আক্রান্ত তাদের বেশিরভাগই রাজধানী কিংবা অন্য অঞ্চল থেকে এসেছে। তবে তাড়াইলে যেনো এডিস মশা বংশ বিস্তার না করতে পারে সে জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আমাদের আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com