বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে নদী ও বিলে অভিযান, প্রায় ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইলে নদী ও বিলে অভিযান, প্রায় ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইলে নরসুন্দা নদী সহ বিভিন্ন বিলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ লাখ ৮৩ হাজার টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্দেশে তা পুড়িয়ে ফেলা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগষ্ট) শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত নরসুন্দা নদী সহ করাতি ভায়া ডুবাইল, সাজিয়া, কানাইবিল থেকে ৯ হাজার মিটারের ৪৭ টি রিং জাল ও  আড়াই হাজার মিটারের ১২ টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৮৩ হাজার টাকা। পরে উপজেলা সদর বাজার পুরাতন ডাকবাংলোর সামনের বালুর মাঠে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ রিং ও কারেন্ট জাল দিয়ে কিছু অর্থলোভী মানুষ বিভিন্ন প্রকারের মাছ ধরার কারণে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার নরসুন্দা নদী ও বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন, তাড়াইল থানা উপ পরিদর্শক আশরাফুজ্জামান এবং কনস্টেবল নাজমুল ইসলাম, শরিফুল ইসলাম ও মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, নরসুন্দা নদী ও কয়েকটি বিলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ রিং ও কারেন্ট  জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com