বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
তাড়াইলে আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হক।
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার, ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুুুুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান ও বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল। 
.
উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাইনুজ্জামান নবাব, সাংগঠনিক সম্পাদক ও রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া প্রমূখ।
.
প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হক বলেন, ১৫ আগস্টের ঘাতক চক্র এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন। যে কারণে আমাদের দেশের উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায়। বিদেশের মাটিতে বাংলাদেশের উন্নয়নের গল্প প্রচার-প্রসারে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
.
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com