বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে বিদ্যালয়ের খেলার মাঠ পানির নিচে  

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
তাড়াইলে বিদ্যালয়ের খেলার মাঠ পানির নিচে  

কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পানি নিস্কাশনের বক্স কালভার্ট টি আতাউর রহমান নামের এলাকার এক লোক মাটি দিয়ে ভরাট করে তার পাশে স্থাপনা নির্মান করে রেখেছে।

এজন্য সামান্য বৃষ্টিতেই সম্পৃর্ণ মাঠ পানিতে তলিয়ে যায়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার অন্যারাও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তাড়াইল-নীলগঞ্জ রোডের তালজাঙ্গা বাজার খেলার মাঠের পাশের সরকারি রাস্তার নিচে পানি নিস্কাশনের জন্য একটি বক্স কালভার্ট রয়েছে। এলাকার আতাউর রহমান নামের এক লোক পানি নিষ্কাশনের বক্স কালভার্টটি মাটি দিয়ে ভরাট করে ফেলায় ঐতিহ্যবাহী খেলার মাঠটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
.
জানা যায়, উক্ত খেলার মাঠে তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলাধুলা করে জাতীয় পর্য়ায়ে অংশগ্রহণ নিয়ে থাকে। তাছাড়া এই মাঠটিতে তালজাঙ্গা ইউনিয়নসহ পাশ্ববর্তী তাড়াইল, গোজাদিয়া, করিমগঞ্জ, নীলগঞ্জ, কেন্দুয়া ও নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলা পর্যায়ের স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল খেলাও এই মাঠে অনুষ্ঠিত হয়। ইদানীং বক্স কালভার্টের নীচে মাটি ফেলে ভরাট করায় সকল প্রকার খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার ছেলেরা।
.
তালজাঙ্গা বাজার ব্যবসায়ী শেখ সাদী খান সহ আরো অনেকেই বলেন, সামান্য বৃষ্টি হলেই এই মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। তালজাঙ্গাসহ আশপাশের শতশত খেলোয়াড়রা মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সমাজে শিক্ষার্থীরা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। সরকার অনেক টাকা ব্যয় করে বক্স কালভার্ট নির্মাণ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছে। এলাকার আতাউর রহমান নামের এক ব্যাক্তি বক্স কালভার্টটি মাটি দিয়ে ভরাট করে তার পাশে স্থাপনা নির্মান করে রেখেছে। আমরা এলাকাবাসী বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
.
তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য উসমান গণি বলেন, আতাউর রহমান নামের এক ব্যাক্তি পানি নিষ্কাশনের সরকারি বক্স কালভার্টটি মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। তাকে বার বার বলার পরও তিনি কোনো কর্নপাত করছেন না। তিনি আরও বলেন, আমি নিজে দুইটা আরসি পাইপ দেওয়ার কথা বললেও কোনো প্রতিকার পাইনি।
.
উপজেলার তালজাঙ্গা পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া’র সাথে কথা হলে তিনি বলেন, আমি মাঠের উন্নয়নের জন্য বালু ভরাট ও গোলবার নির্মান করে দিয়েছি। এখন মাঠের পানি নিস্কাশনের জন্য সরকারি বক্স কালভার্ট যারা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি। এই মাঠ আবার যেন খেলাধূলার উপযোগী হয় সে ব্যপারে আমি দ্রুত ব্যবস্থা নেব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com