কিশোরগঞ্জের তাড়াইলে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তারা পরস্পরের চাচাতো ভাই।
উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামের আলাই মিয়ার ছেলে নাসির উদ্দীন (৬) ও রানা মিয়ার ছেলে রাফি আহমেদ (৬) শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাড়ির পাশের পুকুর থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, পরিবারের লোকজন তাদের আশপাশের বাড়িঘরে খুঁজে না পেয়ে পাশের বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তাড়াইল থানায় খবর পাঠায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সাথে কথা হলে দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছ থেকে লিখিত নিয়ে মরদেহ দাফন করার আদেশ করেন।
রাউতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।
তাড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, পানিতে ডুবেই এই দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই।