বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে কৃষক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইলে কৃষক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
কিশোরগঞ্জের তাড়াইলে কৃষক হারেছ মিয়া (৬০) হত্যা ঘটনারবগআ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেই ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার ধলা ইউনিয়নের উত্তর ধলা এলাকা থেকে মুখে গামছা পেছানো এবং শরীরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হওয়া হারেছ মিয়া নামে একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়। 
ওই ঘটনায় নিহত হারেছ মিয়ার ছেলে বাদী হয়ে তাড়াইল থানায় শনিবার ২৩ (সেপ্টেম্বর) রাত ১০ টায় ২৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার জিআর নং-১০২, ধারা- ৩০২/৩৪।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা শুক্রবার রাতেই নিহতের  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি। এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে রাত সাড়ে ১০ টায় তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেই অর্থাৎ রাত ১টা ৩০ মিনিটে ধলা ইউনিয়নের কলুমা গ্রামের শেষ সীমানা থেকে ৩ জন আসামীদের গ্রেফতার করে রবিবার (২৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com