শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে
বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে নতুন রেকর্ড

দেশে ফের স্বর্ণের দামের রেকর্ড ছাড়াল। দাম বেড়ে এবার ভালো মানের স্বর্ণ এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। 

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ চার হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৯২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৪১ টাকা করা হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২৬ নভেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম হয়েছিল এক লাখ আট হাজার ১২৫ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com