বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে শীত ও কুয়াশায় বোরোর বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীত জেঁকে বসেছে হাওরাঞ্চলে। এতে বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওরাঞ্চলের শুরু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃষকরা। সূর্যের আলো ঠিকমতো না পাওয়ায় বোরোর বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এরই মধ্যে কিছু জায়গায় হলুদ ও ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে চারা।

তবে কৃষি কর্মকর্তারা বলছেন, এখনও বীজতলার ক্ষতি হওয়ার মতো পরিবেশ হয়নি। প্রতিদিনই তাঁরা মাঠ পর্যায়ে খোঁজখবর রাখছেন, কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য বীজতলা তৈরি করা হয়েছে ৪শ’ ৯৮ হেক্টর জমিতে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার চাহিদা মিটিয়ে পাশের উপজেলায়ও এ চারা বিক্রি করবেন চাষিরা। ইতিমধ্যে জমিতে এ চারা রোপণ শুরু করেছেন চাষিরা। এ মৌসুমে প্রতি হেক্টরে পাঁচ থেকে ছয় টন ফলন পাওয়ার আশা করছেন সংশ্নিষ্টরা। কৃষকরা বলছেন, শুরুতে শীত ও কুয়াশা কম থাকায় বীজতলায় চারা ভালোভাবে বাড়তে শুরু করে। তবে হঠাৎ করে ঘন কুয়াশা ও তীব্র শীতে তাতে ছন্দপতন হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এমন আবহাওয়া রয়েছে। দেরিতে সূর্যের দেখা পাওয়া গেলেও স্বাভাবিক তাপমাত্রা থাকছে না।

উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে, চাষিরা বীজতলার পরিচর্যায় ব্যস্ত। কেউ আগাছা পরিস্কার করছেন, আবার কেউ পানি ও বালাইনাশক দিচ্ছেন। অনেক কৃষককে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিতে দেখা গেছে। বৈরী আবহাওয়ার কারণে তাঁরা বীজতলার বাড়তি যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, বোরো ধানের আবাদের জন্য তিনি উন্নত জাতের বীজ দিয়ে বীজতলা তৈরি করেছেন। চারাগুলো বেশ পুষ্ট হলেও ঘন কুয়াশা আর শীতে হলুদ ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অনেক বীজতলা মৃতপ্রায় অবস্থায় আছে। বীজতলা নষ্ট হলে চারা কিনে ধান চাষ করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, যদি বৈরী আবহাওয়া ও কুয়াশা দীর্ঘস্থায়ী হয়, তবে বীজতলার ক্ষতি হবে। বর্তমানে আবহাওয়া যে অবস্থায় আছে, রোদ পেলে বীজতলা ঠিক হয়ে যাবে। চার কাটা জমিতে বীজতলা তৈরি করেছেন ধলা গ্রামের কৃষক আবদুর রহমান। তিনি বলেন, নিজের জমিতে ধানের চারা রোপণ করবেন। বাকি চারা বিক্রি করবেন। কিন্তু কুয়াশায় বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অনেক কৃষকই জমি প্রস্তুত শুরু করেছেন। বালাইনাশক ও সার দিয়েও চারা স্বাভাবিক করতে পারছেন না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আমরা বিপাকে আছি। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে এ বছর।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা বলেন, শীত ও কুয়াশার কারণে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ আবহাওয়ায় করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পানি রাখা ও কুয়াশা বেশি হলে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। সঠিক পরিচর্যা করলে শঙ্কার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, ধানের দাম ভালো, তাই এ মৌসুমে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com