বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জের নার্সকে ধর্ষণ-হত্যা: বাসের হেলপারের জবানবন্দি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৮৩৭ বার পড়া হয়েছে

চলন্ত বাসে ধর্ষণের পর নার্সকে হত্যার মামলায় আটক চালকের সহকারী লালন মিয়া দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আল মামুনের খাস কামরায় লালন মিয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে ধর্ষণে তিনিসহ তিনজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক তৌফিকুল ইসলাম।

জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ১১ মে এ মামলার প্রধান আসামি বাস চালক নূরুজ্জামান নূরু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তারা তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করার কথা নুরুজ্জামান স্বীকার করেছেন বলে সেদিন পুলিশ জানিয়েছিল।

গত ৮ মে এই ধর্ষণ ও হত্যার মামলায় আটক পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আল মামুন।

ঢাকায় ইবনে সিনা হাসপাতালের এই নার্স গত গত ৬ মে বিকালে বাড়ি আসার জন্য ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসযোগে রওয়ানা হন ওই নার্স।

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া জামতলী এলাকায় চলন্ত বাস থেকে ফেলে দেয় ওই নার্সকে। মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাত পৌনে ১১টার দিকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে নিহত নার্সের বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com