শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

শিশু অপহরণ মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৫৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার আবির নামে এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও আট জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৭ এর বিচারক খাদেম উল কায়েস এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি হলেন- মশিউর রহমান মন্টু (৪০) ও মিজানুর রহমান ওরফে মিজান মাতুব্বর (৩৫)। এদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. রেজাউল করিম (৩৬), নজরুল ইসলাম (৩২), আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩৮), ইকবাল হোসেন শুভ (২৮), সজীব আহম্মেদ কামাল উদ্দিন (৪৭), মো. আলিম হোসেন চন্দন চঞ্চল (২৭), কাউছার মৃধা (২৫), ও মো. রেজা মৃধা (৩০)।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার করে টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া আদালত তাদের খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, জহিরুদ্দিন মো. বাবর ও শাহ মো. অলিউল্লাহ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২ মে শিশু আবির উত্তরার এক মাদরাসা থেকে প্রাইভেটকারে কাফরুল বাসায় আসছিল। তার সঙ্গে গাড়িচালক জাহিদ ও বাড়ির কেয়ারটেকার আবু বক্কর ছিলেন। তাদের গাড়িটি বনানী স্টাফ রোড পৌঁছালে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করে। পরে তাদের গাড়ি থেকে বের করে একটি নোয়া প্রাইভেটকারে উঠিয়ে উত্তরার দিকে নিয়ে যায়। একটু পরেই পথের মধ্যে গাড়িচালক জাহিদ ও কেয়ারটেকার আবু বক্করকে নামিয়ে দিয়ে আবিরকে নিয়ে চলে যায়।

পরবর্তীতে আসামিরা আবিরের বাবার কাছে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে মেরে ফেলার হুমকি দেয়। তাদের কথা অনুযায়ী আসামিদের বিভিন্ন অ্যাকাউন্টে দুই কোটি টাকা জমা দেন আবিরের বাবা।

পরবর্তীতে বিষয়টি তারা র‌্যাবকে জানায়। র‌্যাব কুর্মিটোলা সরকারি হাসপাতালের সামনে থেকে আবিরকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতারসহ তাদের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় ওই বছরের ১৭ মে শিশু আবিরের মামা এনায়েত উল্লাহ বাদী হয়ে ক্যান্টেমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা কবির হোসেন হাওলাদার একই বছরের ২৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটিতে মোট ৪৬ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৩০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com