বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

চাচাকে ছুরিকাঘাতে হত্যা করা সেই ভাতিজা গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে
চাচাকে ছুরিকাঘাতে হত্যা করা সেই ভাতিজা গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে চাচা সবুজ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা ভাতিজা আবদুল হাকিম (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলেয়মান হোসেনের ছেলে।
জানা যায়,গত ৯ এপ্রিল সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে তর্কবিতর্ক হয়। পরে ওইদিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তার ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
.
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন।
.
এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রবিবার বিকেলে হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক টুটুল উদ্দিন, এসআই সুশান্ত চন্দ্র, এস আই শরিফুল ইসলাম ও সঙ্গীয়দের সহযোগিতায় গাজীপুরের টঙ্গী থানার আল-আকসা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন৷ পরে সেখান থেকে আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
.
তিনি আরও জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com