বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

মেম্বারের সহায়তায় কিশোরীকে ধর্ষণ করল ৩ বন্ধু অপরদিকে শিশুকে ২ বন্ধু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ২৫৮৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় শিশু ও কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। দুই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাকুন্দিয়া উপজেলায় ১১ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় কাউসার ও ফেরদৌস নামে দুই স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, কটিয়াদী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় প্রেমিক সুমনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর স্বজনরা জানায়, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন পূর্বপাড়া গ্রামের শিশুটির বাবা ঠেলাগাড়ি চালান। মা স্থানীয় একটি মেসে রান্নার কাজ করেন। ১৯ মে রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনতে যায় শিশুটি। রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার সেলিম মিয়ার ছেলে ফেরদৌস শিশুটিকে ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে যায়। সেখানে তার বন্ধু একই এলাকার রফিকের ছেলে কাউসার মিলে ওই শিশুকে পালাক্রমে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুই ধর্ষক।

মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানা পুলিশের পরিদর্শক মদন চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

অপরদিকে, কটিয়াদী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় প্রেমিক সুমনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের উত্তর লোহাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

কটিয়াদী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর লোজাজুড়ি গ্রামের চান্দু মিয়ার ছেলে সুমনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ১৫ মে বিয়ের কথা বলে সুমন মেয়েটিকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পূর্বচর পাড়াতলা গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির কক্ষে প্রেমিক সুমন, তার বন্ধু লোহাজুড়ি দশপখি গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে শোভন ও পূর্বচর পাড়তলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শামীম কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের কাজে সহায়তা করেছে স্থানীয় ইউপি সদস্য রশিদ মেম্বার। পরে সুমন মেয়েটিকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে। ১৯ মে অভিযুক্তরা মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার কটিয়াদী থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার ইউপি সদস্য রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়। তবে প্রেমিক সুমন ও তার অপর দুই বন্ধু শুভন এবং শামীমকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com