বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

স্থগিতকৃত কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন ১৮ জুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৫৭২ বার পড়া হয়েছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৪ মার্চ কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে আগেই ভোট দেয়ার খবর আসতে থাকার প্রেক্ষিতে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম এবং কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে প্রত্যাহার করা হয়।

অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। বুধবার (২২ মে) নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই পত্রে আগামী ১৮ জুন কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

কটিয়াদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী (নৌকা), জাকের পার্টির প্রার্থী শহীদুজ্জামান স্বপন (গোলাপ ফুল), আওয়ামী লীগের তিন বিদ্রোহী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা মো. আলতাফ উদ্দীন (মোটর সাইকেল) ও ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান (ঘোড়া) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার আনার (আনারস)।

কটিয়াদী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন, রেজাউল করিম শিকদার (তালা), মো. বকুল মিঞা (টিউবওয়েল), সদরুল হক (বৈদ্যুতিক বাল্ব), মজিবুর রহমান (টিয়া পাখি), মো. কামরুজ্জামান (মাইক) এবং মো. আবুল কালাম (উড়োজাহাজ)। কটিয়াদী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন, সাথী বেগম (কলস), রোকসানা (ফুটবল) এবং মোসা. নওরীন সুলতানা (হাঁস)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com