বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার বেলা ১২ টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তন কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়। 
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান এর সভাপতিত্বে ও আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ছুটিতে থাকতে থাকতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, বিদ্যালয়ে ফিরলেও পড়াশোনায় তাদের মন নেই। শিক্ষার্থীদের কেউ কেউ মোবাইল, ফেসবুক কিংবা লুডুতে আসক্ত হয়ে গেছে, কিশোর অপরাধেও জড়িয়ে পড়েছে কোনো কোনো শিক্ষার্থী। তিনি আরও বলেন, এই দেশের প্রতি, দেশের জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তাছাড়া শিক্ষা নিয়ে আমার বিশেষ আগ্রহ রয়েছে। আমি বিশ্বাস করি সুশিক্ষিত, উন্নত ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। একজন শিক্ষার্থী সঠিক গাইডলাইন ও যত্ন পেলে এবং পড়াশুনায় একটু মনোযোগ দিলে সে অবশ্যই শিক্ষাজীবনে ভালো করবে। তার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। বিদ্যালয় সূত্রে জানা যায়,
সামনে টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় দশম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে সেজন্যই মূলত আজ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বিদ্যালয়ের দশম শ্রেণির ১১৮ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com