বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইল কওমী ছাত্র জনতার উদ্যোগে কুরআন খতম-আলোচনা সভা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে
তাড়াইল কওমী ছাত্র জনতার উদ্যোগে কুরআন খতম-আলোচনা সভা অনুষ্ঠিত 

ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে যারা শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের রূহের মাগফেরাত এবং সুস্থতা কামনায় তাড়াইলে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) তাড়াইল কওমী ছাত্র জনতার আয়োজনে সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা পরিষদ জামে মসজিদে কুরআন খতম শেষে উপজেলা পরিষদ হলরুমে এক অনাড়ম্বর পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস ফয়জুদ্দীন এর সভাপতিত্বে এবং মাওলানা বজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আইনুল ইসলাম, গজারিয়া আতহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক, শাহ সেকান্দর মদীনাতুল উলুম কওমী মাদরাসার মুহতামি মাওলানা সৈয়দ আবু সায়েম, মাদরাসাতুল আতহার দামিহার মুহতামিম মাওলানা যুবায়ের আহমাদ, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক প্রধান ইকরাম হোসেন।

উপজেলা দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার আলম, আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের সদস্য  সচিব সামির হুসেন সাকী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওমর ফারুক, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউল হক, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন, ঢাকা বসুন্ধরা হাজী নূর বক্স কেন্দ্রীয় জামে মসিজদের খতিব হাফেজ মাওলানা আতাউল্লাহ খান, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম মাওলনা আজিজুর রহমান, ,তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই, মাওলানা লুৎফর রহমান, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসা মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, দশদ্রোণ জামিয়া রিয়াজুল জান্নাতের শিক্ষা সচিব মাওলানা হাসানুল ইসলাম ইয়াসিন প্রমূখ।

২০১৩ সালে হেফাজতে ইসলামের ঢাকা শাপলা চত্বরে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এসবের বিভিন্ন দিক নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনা এবং যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনায় দোয়া করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শায়খুল হাদীস মাওলানা ফয়জুদ্দীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com