শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে
নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি

সাভারের আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মাকের্টসহ বেশ কিছু এলাকায় ঘুরে ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর জানা যায়।

জানা গেছে, আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় হামীম ও শারমিন নামে বড় দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ওই এলাকার নিউ এইজ, নাসা, আল মুসলিম, জেনারেশন নেক্সটসহ ৭৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকরা বলেন, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছেন। তবে মালিকপক্ষ না মেনে নিয়ে আবারও তালবাহানা করছেন জানিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কয়েকটি পোশাক কারখানার গেটে ছুটির নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও কয়েকটি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছিল। পরে পর্যায়ক্রমে কারখানা ভাঙচুরের হাত থেকে রক্ষার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের সাধারণ কিছু দাবি দাওয়ার প্রতি ‘আন্তরিকতার ঘাটতির’ কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে অতীতে বেতন বাড়ানো বা নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দেয়ার মতো বিষয়গুলো সামনে এলেও এবার নাইট বিল, টিফিন বিল কিংবা আরও বেশি পুরুষ শ্রমিক নিয়োগের যে বিষয়গুলো আসছে সেটা সামষ্টিক না বলে মনে করেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বেলা ১১টা পর্যন্ত অন্তত ৭৯ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com