শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

দু’দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
দু’দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল শনিবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৩ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com