শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

জাল কাগজে জলমহাল দখলের চেষ্টা

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে
জাল কাগজে জলমহাল দখলের চেষ্টা

কিশোরগঞ্জের কুলিয়ারচরের অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী নাজিরদিঘী বা জলমহাল। যে জলমহাল বা দিঘীর নামে একটি গ্রাম ও একটি মৌজার নামকরণ হয়েছে। প্রায় ২৫ একরের বিশাল সরকারি দিঘীটি সম্প্রতি জাল কাগজের মাধ্যমে আদালতের রায় এবং ভূমি রেকর্ড নিজের পক্ষে নিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় কিশোরগঞ্জের বাজিতপুরের মোশারফ হোসেন নামের ব্যক্তি আত্মসাতের চেষ্টার করছেন।

মোশারফ হোসেন বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। ইতোপূর্বে তার জালিয়াতি আদালত পর্যন্ত গড়ালে। তার জালিয়াতির বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা গঠিত তদন্ত কমিটি জালিয়াতির প্রমাণও পায়। তাছাড়া তার জালিয়াতিতে সহযোগিতা করার দায়ে একজন সহকারী তহসিলদারকে বরখাস্তের ঘটনাও ঘটে সে সময়।

মামলা সুত্রে জানা যায়, কুলিয়ারচর নাজিরদিঘী মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত ১১১২ নম্বর এএস দাগে (১৫৩২ নাম্বার আরএস দাগ) ২৪ দশমিক ৮৪ একর আয়তনের ‘নাজিরদিঘী জলমহাল’ রয়েছে। যা ১৩৯৮ সাল থেকে বিভিন্ন মৎস্যজীবীদের কাছে লিজ দিয়ে রাজস্ব আয় করছে সরকার।

এসব লিজ গ্রহীতার মধ্যে ২০০৯ খৃঃ ১৪১৫-১৪১৭ বংলা সনে লিজ গ্রহীতা ছিলেন হামিদ উদ্দিন আহমেদ (সেলিম) পিতাঃ মৃত ইয়াকুব আলী নোয়াপাড়া বাজিতপুর। উক্ত লিজ নেওয়ার পর লিজকৃত দিঘীটি বুঝিয়ে দেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার ভূমি। যে ঘটনার ৫ জন সাক্ষীর মধ্যে ১নং সাক্ষী ছিলো মোশারফ হোসেন। সে সময় মোশারফ হোসেন লিজ গ্রহীতা হামিদ উদ্দিনের সাথে যৌথভাবে মাছ চাষ করেন।

এর কয়েক বছর পর বাংলা ১৪২০/১৪২২ সালে ৮ লাখ ৬৪ হাজার টাকায় দিঘীটি লিজ নেন পূর্ব নাজিরদিঘী মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে লিজ নেন আব্দুস সাত্তার। সে সময় বিভিন্ন উপায়ে জাল কাগজ তৈরি করে দিঘীটি আত্মসাতের উদ্দেশ্যে মোশারফ হোসেন ও তার মা হালিমা খাতুন মালিক সেজে দুই নং যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। পরে ২০২৩ সালে সরকারের লিজ কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

সে সময় নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনজীবী বিজয় সংকর আদালত বরাবর লিখিত জবাবে মোশাররফ যে জাল কাগজের মাধ্যমে জালিয়াতি করে সরকারি জলমহালটি আত্মসাতের চেষ্টা করছেন সে জালিয়াতির বিষয়গুলো তুলে ধরেন। তখন ৭ ফেব্রুয়ারি ২০২৩ জেলা প্রশাসক বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে ততকালীন এডিসি (রাজস্ব) এর নিকট ৩ এপ্রিল ২০২৩ তদন্ত প্রতিবেদন জমাদেন। যে তদন্ত প্রতিবেদনে মোশারফের জালিয়াতির প্রমাণ পেয়েছেন উল্লেখ করা হয়।

এ বিষয়ে কুলিয়ারচর ইউমানপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মনির উদ্দিন আহমাদ বলেন, মোশাররফ হোসেন দিঘী/জলমহালটি দাবি করছেন ৪ নম্বর খতিয়ানের মূলে। মূলত ১১১২ নাম্বার দাগ ১ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত। সে জালিয়াতির মাধ্যমে ৪ নম্বর খতিয়ানে ১১১২ দাগ উল্লেখ করে মালিকানা দাবি করছে। যার কোনো ভিত্তি নেই। এছাড়া সরকারি সকল রেকর্ডে দিঘীটি সরকারি সম্পত্তি হিসেবেই উল্লেখ আছে।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দ্বায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান আছে এবং উর্ধতন স্যারেরাও অবগত আছেন।

দিঘীর দাবিদার মোশারফ হোসেন বলেন, এটা আমার পৈত্রিক সম্পত্তি এবং এর পক্ষে আমার সকল কাগজপত্রই আছে। যে কাগজপত্র দেখে আদালত আমার পক্ষে একাধিক রায় দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com