শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ ‘মধ্যস্বত্বভোগী’ নয়: ডিসিসিআইয়ের গবেষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ ‘মধ্যস্বত্বভোগী’ নয়: ডিসিসিআইয়ের গবেষণা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির আলোচনায় বরাবর মধ্যস্বত্বভোগীদের ভূমিকার বিষয়টি নিয়ে প্রাধান্য পেলেও একটি গবেষণায় পাওয়া গেছে উল্টো চিত্র।

চাল, মুরগি, ডিম, সবজির ব্যাপক মূল্য বৃদ্ধিতে তুমুল আলোচনার মধ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই পরিচালিত এক গবেষণার ফলাফলে জানানো হয়েছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ ‘মধ্যস্বত্বভোগী’ নয়। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদকের ভূমিকাই ‘প্রধান’। মধ্যস্বত্বভোগীদের মুনাফার হার তুলনামূলক কম বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় ডিসিসিআইএর কার্যালয়ে সেমিনার করে এই বিষয়টি জানানো হয়। সেমিনারে সংগঠনটির নির্বাহী সচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী মূল প্রবন্ধ উপস্থাপন ধরেন। তিনি জানান, দেশে উৎপাদিত ১৬টি পণ্যের পাশাপাশি আমদানি করা ৯টি পণ্যের ওপর গবেষণা চালিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি। ৮টি বিভাগের ৬০০ জন উৎপাদক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের ওপর এ গবেষণা চলানো হয়।

গবেষণায় দেখানো হয়, নিত্য পণ্য হিসেবে স্বীকৃতি দেশে উৎপাদিত ১৬টি পণ্যের মধ্যে ১৩টিরই উৎপাদনের খরচের তুলনায় একদম খুচরা পর্যায়ে যেতে দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। চাল, পেঁয়াজ, আদা, আলু, লবণ, মরিচসহ এসব পণ্যে সর্বনিম্ন ১০২ শতাংশ থেকে ৮৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ার তথ্য উঠে এসেছে। এতে দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে উঠে এসেছে, উৎপাদক বা কৃষক যখন এসব পণ্য বিক্রি করছে, তখনই তারা এসব পণ্যে সর্বনিম্ন ৪৪ শতাংশ থেকে ৪৮০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। পাইকারি বা খুচরা পর্যায়ে এসব পণ্যের দাম এক বা দুই অঙ্কের ঘরেই ছিল বলেও গবেষণায় উঠে এসেছে।

দাম বৃদ্ধিতে উৎপাদকের ভূমিকা তুলে ধরে একেএম আসাদুজ্জামান পাটোয়ারী বলেন, চাল, পোলট্রি মুরগি, গরুর মাংস ও ডিমের ডাম বাড়ার কারণ উৎপাদন খরচ বৃদ্ধি; পেঁয়াজ ও আদা, রসুনের দাম বাড়ার কারণ সরবরাহে ঘাটতি; পোল্ট্রি মুরগি, গরুর মাংস, লাল ও সবুজ মরিচের বৃদ্ধির কারণ অদক্ষ বাজার প্রক্রিয়া।

গবেষণার এই ফলাফলকে ‘মতামত’ উল্লেখ করে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, “মধ্যস্বত্ত্বভোগীরা সমস্ত প্রফিট খেয়ে ফেলছে এটা হয়তবা সম্পূর্ণ সঠিক না। আমরা পত্রিকাতে হেডলাইন করি, ‘তিন টাকার প্রোডাক্ট ঢাকা শহরে ৭০ টাকায় বিক্রি হয়’। তার মনে ৬৭ টাকা হচ্ছে মার্জিন। এটাই মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে যায়। আপনি যখন সারাদেশের এভারেজ প্রাইস হিসাব করবেন তখন দেখবেন যে এটা সারা বছর হয় না। এটা হয়ত বছরে একদিনের জন্য সত্যি। কিন্তু একটা মাসের জন্য যখন হিসাবটা করছি তখন দেখা যাচ্ছে এভারেজ মার্জিন কিন্তু এতটা বেশি না। উৎপাদকের দাম বৃদ্ধির প্রবণতার পেছনে সব কারণ গবেষণায় উঠে আসেনি বলেও ধারণা করছেন এই ব্যবসায়ী নেতা।

মধ্যস্বত্বভোগীদের মার্জিন (মুনাফার হার) নিয়ে তিনি বলেন, তারা সমিতিতে চাঁদা দিচ্ছে, আরও অনেক ধরনের চাঁদা আছে, পরোক্ষ অনেক খরচ আছে, আমরা যদি এই হিসাবগুলো সঠিকভাবে না করতে পারি তাহলে আমাদের সঠিক নীতি নেওয়া সম্ভব না। সঠিক নীতিমালা সুপারিশ করাও সম্ভব না।

তবে সেমিনারেই গবেষণার এই ফলাফলের বিরুদ্ধে মত দেন একজন অংশগ্রহণকারী। উৎপাদকের লাভের প্রবণতা থেকে দাম বাড়ছে না বলে দাবি করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) সায়েরা ইউনুস গবেষকের উদ্দেশে বলেন, “আপনি দেখিয়েছেন উৎপাদকরা বেশি দাম বাড়াচ্ছে, এটা কিন্তু তাদের প্রফিট মোটিভ না। শুরুতেই যেতে হবে কেন তারা দাম বাড়াচ্ছেন। কাঁচা মাল, বীজ, উপকরণ, খাবার, সব জিনিসেরই দামই বেশি।

স্থানীয় থেকে সব পর্যায়ে সরকারের তদারকি বৃদ্ধির দাবি করে তিনি বলেন, মনিটরিং করা না গেলে জিডিপি, দাম নিয়ন্ত্রণ নিশ্চিত করা যাবে না।

গবেষণায় উঠে আসা নন-ইকোনমিক ব্যারিয়ার উল্লেখ করে বলেন, “মুদ্রানীতি দিয়ে সবসময় মূল্যস্ফীতি কমানো যায় না।… তাই পলিসি রেট বাড়ালেও মূল্যস্ফীতি কমেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com