শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিট হলেও দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।‌

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস উইংয়ের পক্ষ থেকে এটি জানানো হয়।

এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব বলেন, আপনারা জানেন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার।

গণভবনকে জাদুঘর বানানোর বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কিভাবে গণভবনকে জাদুঘরে পরিণত করার কাজ কত দ্রুত শেষ করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপদেষ্টাদের নির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞদের সঙ্গে প্রয়োজনে কথা বলতে বলেছেন।

গোপন কারাগারে প্রসঙ্গে তিনি বলেন, গোপন কারাগারে নির্যাতনের সঙ্গে অনেকেই জড়িত। কারা সুস্পষ্টভাবে জড়িত সেটি কমিশন তদন্ত করে দেখছে। এখানে কোনো বাহিনীকে আলাদা করে চিহ্নিত করা হয়নি এখনও বা কোনো বিশেষ বাহিনীকে এককভাবে দায়ী করা হয়নি। এটার জন্য যারা ব্যক্তিগত বা সামষ্টিকভাবে দায়ী তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শেখ হাসিনাকে যথোপযুক্ত সময়ে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে।

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত আসলে সে ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, উপদেষ্টা পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং একটি রাজনৈতিক ঐক্যমতে আসার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছেন তারা সবাই আলোচনা করবেন এবং ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com